বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামে নুসরাত (৭) নামে এক শিশু কে ধর্ষণ করার চেষ্টা করেছে আবদুল মান্নান (৪২) নামে এক লম্পট মুদী দোকানী। সে ঐ এলাকার বাঁশতলা বাড়ীর মৃত আবদুল গফুরের পুত্র।
ঘটনার বিবরনে জানা যায়, নুসরাত একুই এলাকার তমিজ উদ্দিন সর্দার বাড়ির মো: নিজাম উদ্দীনের মেয়ে ও মিরআলীপুর নুরুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সে তার খালার বাড়িতে বেড়াতে যায়। খালার বাড়ির পাশে আবদুল মান্নান এর দোকান। সে চিপস কিনতে গেলে মান্নান সুকৌশলে তাকে চকলেট দিবে বলে দোকানের সাটার বন্ধ করে উলঙ্গ করে লজ্জাস্হানে হাত ডুকিয়ে দেয়। শিশুটি চিৎকার করলে মুখ চেপে ধরে। কোন মতে হাত সরিয়ে বাচ্চাটি চিৎকার করলে আশপাশে থাকা মানুষজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।লম্পট মান্নানকে জিজ্ঞেস করলে সে মিথ্যা নাটক সাজিয়ে ছোট বাচ্চা টি কে চোর সাভ্যস্ত করার চেষ্টা করে। উল্লেখ্য মান্নান এর একাধিক বউ থাকা সত্ত্বেও তার এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে তার এলাকায়।
ঘটনার পর মেয়েটির বাবা বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ওসি ও বেগমগঞ্জে দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনা স্হল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে নুসরাতের পরিবারকে আশ্বস্ত করেন। এই বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান এর সাথে আলাপ করলে তিনি জানান চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সুযোগে মনুষ্যত্বহীন মানুষ তাদের অপকর্ম করে যাচ্ছে, তাদের হাত থেকে শিশুরাও নিরাপদ নয়। থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে।