দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ আগস্ট বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান মুকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক আবিদ হাসান তানভির, ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ প্রমুখ। এ সময় বক্তারা সারাদেশের ন্যায় দেবহাটাকে শান্তিপূর্ণ রাখতে ও সকল সেক্টরে বৈষম্য দূর করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।