আওয়ামীলীগ সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দেশব্যাপী হত্যা, খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ বিরোধীদলীয় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি কারীদের বিচার ও রাস্ট্র সংস্কারে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুসকে যত সময় লাগে সে সময় বিএনপি দিবে বলে বলেছেন সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বুধবার বেলা ১১ টার দিকে হাসিনা সরকারের সময় দলীয় কর্মীদের হত্যা গুম ও খুনের নির্দেশ দাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে অবস্থান কর্মসুর্চিতে প্রধান অতিথির বক্তব্যে ফারুক এসব কথা বলেন। তিনি বলেন সরকারের নির্দেশে তৎকালীন এনিস হারুন সংসদ ভবনে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে তার পা ভেঙ্গে দিয়েছে। তাকে আইনের আওয়াতায় আনার দাবী জানান। তিনি আরো বলেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি চিকিৎরসার আমেরিকায় ছিলেন, কিন্তু ডিবি হারুন বিএনপি অফিসে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের নামে মিথ্যা মামলা দায়ের করে ওই মামলাও তাকে আসামি করা হয়। হানিসা সরকার বিগত ১৭ বছরে তার বিরুদ্ধে ১২০ টি মিথ্যা মামলা দায়ের করে। আওযামীলীগকে উদ্দেশ্য করে আরো বলেন যে নেতার চা খাওয়ার পায়সা ছিলো না সে ওয়ার্ডর নেতা বর্তমানে চাঁদাবাজী টেন্ডারবাজী করে ৩লাখ টাকার মোটরসাইকেল নিয়ে ঘোরেন।
সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারস্থ উপজেলা বিএনপি কার্যলয়ের সামনে পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক হুমাযুন কবির হুমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, জেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ মজুমদার, জেলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, শহীদ উল্লাহ, বিএনপি নেতা নুরনবী বাচ্ছু, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আহছান উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, উপজেলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরনবী রাজু, আহ্বায়ক মোকারম হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক গাজী খোকন, শ্রমিকদল আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব জাফর আহম্মদ, পৌরসভা শ্রমিকদল আহ্বায়ক মহিন উদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সানা উল্লা, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সহ উপজেলা পৌরসভা, ইউনিয়নের সভাপতি, সম্পাদকরা বক্তব্য রাখেন।