ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহরের তুফান কোম্পানি মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির আয়েজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস’র আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ প্রমুখ।