আশাশুনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, এসএপিপিও বিল্লাল হোসেন, বিসিআইসি ও বিএডিসি সার ডিলার আলহাজ¦ আবদুল মাজেদ, বিভাষ দেবনাথসহ অন্যান্য ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় সার মনিটরিং কার্যক্রম জোরদারকরণ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়, উপজেলার বাইরে কারো কাছে সার বিক্রয় না করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।