সেনবাগে জনসভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে সেনবাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ সাইয়েদ আহম্মেদ।এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য দীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা হানিফ ও নুরুল হুদা মিলন, পৌর জাম্য়াতের আমীর মাওলানা এয়াছিন মিয়াজী, নোয়াখালী ছাত্র শিবির উত্তর সভাপতি দাউদুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।