চৌমুহনীতে যানজট নিরসন, হকার মুক্ত ফুটপাত, ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জে দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম, চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল বাহার, ব্যবসায়ী, স্কাউট, রোভার স্কাউট, বিভিন্ন পরিবহন নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ।
এ সময় বক্তারা অচিরেই অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা সহ বেগমগঞ্জের পরিবেশ ঠিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকলকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।