দিনে অস্ত্রধারী সন্ত্রাসী, রাতে ডাকাত আতঙ্কে বেগমগঞ্জের সাধারাণ জনগণ। কয়েকটি সুত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী পৌরসভা ও আলাইয়ারপুর, আমান উল্যাপুর, জিরতলী, ছয়ানী, রাজগঞ্জ, একলাশপুর, শরীফপুর, মিরওয়ারিশপুর সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে অধিকাংশ গ্রামে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ও ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ী ঘর ভাংচুর, লুটপাট, নারী নির্যাতন করে যাচ্ছে। রাতের হলেই তারা করছে ডাকাতি। এতে উপজেলার প্রতিটি এলাকার মসজিদে মসজিদে মাইকে ডাকাত ঢুকেছে বলে লোকজন প্রচার তাদের ধরার চেষ্টা করে। তবে মানুষ রাতে পাহারা দিলেও ডাকাতদের বোমার আওয়াজ ও গুলির শব্দে অনেকেই ঘুম ভেঙ্গে তাদের ধরার বদলে ভয়ে সরে যেতে বাধ্য হচ্ছে। ইতোমধ্যে শরীফপুর, একলাশপুর, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে অস্ত্রের ভয় দেখিয়ে ভাংচুর, লুটপাট করার অভিযোগ রয়েছে।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, আমার বাড়ীতে ও চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ওয়ালটন শো-রুম ও ব্রিফিল্ড অফিসে হামলা চালায়। এরা মোশাকপুর ওয়ারিশ হাজী বাড়ীর, হেঞ্জা চোরার বাড়ী, বাহাদুরপুরের বরন্দাজ বাড়ী, হরিবল্লপুর জামালের বাপের গো বাড়ী, সুজায়েতপুর হাজী বাড়ী, নেয়াজপুর পাটোয়ারী বাড়ীর চিহ্নিত সন্ত্রাসী। মূলত ৬০-৭০ জনের সংঘবদ্ধ অস্ত্রধারী ও ডাকাত সদস্যরা দিনে অস্ত্র নিয়ে মানুষের বাড়ী ঘরে হালমা ও রাতে বিভিন্ন গ্রুপে হয়ে ইউনিয়নের প্রায় গ্রামে অপরাধ কর্ম চালিয়ে ডাকাতি করার চেষ্টা করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন বলেন, আমার ইউনিয়ন পরিষদে লোকজনকে আক্রমণ করে বের করে দিয়ে তালা মারার পর আমি সহ শত শত লোক ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কাজ শুরু করি। তবে পুলিশের কাছে অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নিতে অপরাগত প্রকাশ করে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান ছিদ্দিকী বলেন, আমার ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে তালা মারায় আমার পরিষদের লোকজন ঢুকতে পারছে না। যে কোন সময় সন্ত্রাসীরা আমাকে হত্যা করতে পারে। তাই আমি স্বপরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।
বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহেদ শাহরিয়া বলেন এলাকায় আওমীলীগের বাড়ী ঘরে হামলা, ভাংচুর, লুট, অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। কিন্তু আমি অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসাধীন আছি। এ কারণে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভায় উপস্থিত থাকতে পারি নাই।
বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, অপরাধ মূলক কর্ম কান্ড বৃদ্ধি রোধে কাজ শুরু করা হবে। কারণ পুলিশ দায়িত্ব পালন না করায় সমস্যা হচ্ছে। বর্তমানে অন্তবর্তী কালীন সরকার দায়িত্ব পাওয়ায় মানুষের মনে স্বত্ত্বি এসেছে। একটু অপেক্ষা করলে পরিস্থিতি স্বাবাভিক হয়ে আসবে। বড় ধরণের কোন ঘটনা ঘটলে সেনাবাহিনীকে দ্রুত জানানোর জন্য বলা হয়েছে।