সাত বছরের চুক্তিতে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোকে দলে টানল চেলসি। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে চেলসি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স নেতোকে দলে নেওয়ার কথা বললেও ট্রান্সফার ফি প্রকাশ করেনি চেলসি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, চেলসির খরচ হচ্ছে ৫ কোটি ৪০ লাখ পাউন্ড। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা নেতো ২০১৯ সালে স্বদেশী ক্লাব ব্রাগা থেকে উলভারহ্যাম্পটনে যোগ দেন নেতো। দলটির হয়ে ১৩৫ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। মাঝে এক মৌসুম ধারে খেলেছেন ইটালিয়ান ক্লাব লাৎসিওতেও। ছিলেন গত ইউরোর দলেও। সামার ট্রান্সফারে এই নিয়ে ৯ জন খেলোয়াড় দলে ভেড়াল চেলসি। আগামী ১৮ অগাস্ট ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে তারা।