সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রাজিবপুর বাজারের সুপার মার্কেট এর সামনে আধঘন্টা ব্যাপী মানব প্রাচীর করে রাখেন আন্দোলন কারি শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আজিম উদ্দিন সহ স্বৈরাচারী সমর্থন কারী সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগের দাবি রাখেন।
বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজিবপুরের সমন্বয়ক রঞ্জু চৌধুরী, মাহমুদুন্নবী, আকিব মাহমুদ ও শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আরও বলেন, আজিম মাষ্টার দিনের অধিকাংশ সময় বিদ্যালয় অফিসে পার্টির কার্যালয়ে পরিনতি করেছিলেন। বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে শিক্ষার্থীদের হয়রানি করতে। প্রতিবাদ করলে ছাত্র লীগ দ্বারা লাঞ্চিত করতেন বলে অভিযোগ করেছেন আন্দোলন কারীরা। আন্দোলন নারীরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষক আজিম উদ্দিন কে পদত্যাগের আল্টিমেটাম দেন আন্দোলন কারি শিক্ষার্থীরা।