পুঠিয়ায় সংখ্যালঘু পরিবারগুলো ভীষণ আতঙ্ক উৎকন্ঠার ভিতর দিয়ে প্রতিটি রাত অতিবাহিত করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা বাধ্য হয়ে উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে জানমাল রক্ষার্থে রাতে পাড়া পাড়া পাহাড়া দিয়ে রাখছেন। সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় আ.লীগে ঘরবাড়িতে দুর্বৃত্তরা ভাংচুরসহ লুটপাট করার একাধিক অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের ৪নং ওয়ার্ডে এক সংখ্যালঘুর বাড়িতে এক দুর্বৃত্ত সোনার গহলাসহ টাকা লুট করে নেয়।
এরপর হতে উপজেলা সদরের সংখ্যালঘু মানুষের মাঝে ভীষণ আতঙ্ক উৎকন্ঠার দেখা দেয়। সরকার পতনের পর সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায়। রাত-দিন এলাকায় হেলমেট বাহিনীর আনাগুনা দেখা যাচ্ছে। দুর্বৃত্তরা গভীর রাত পর্যন্ত মটরবাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর প্রতিনিয়ত টাকাপয়সা আদায় করার জন্য হুমকি দিয়ে আসছে। পুঠিয়া হিন্দু সংস্কার কমিটির সাধারণ সম্পাদাক পল্লব কুমার সেনগুপ্ত বলেন,আমরা ভীষন নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই কয়েকদিন ধরে আমার নিজ এলাকা কৃষ্ণপুরসহ উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আমি রাতে পাহাড়া বসানো জন্য আমার সম্প্রদায়ের লোকদের বলেছি। তারা ইতোমধ্যে উপজেলার কয়েকটি এলাকায় রাতে পাড়া পাড়া পাহাড়া দিয়ে রাখছেন। যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো না হবে ততদিন পর্যন্ত আমরা নিজ নিজ এলাকায় রাতে পাহাড়া দিয়ে রাখবো।