আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আমন আবাদ, অফ সিজন তরমুজ চাষ, উচ্চ মূল্যের সবজি চাষাবাদ, বোরো পোকামাকড় দমন নিয়ে আলোচনা করা হয়।