টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন এ কাজে অংশ নিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরাও। এ ছাড়া শহর পরিষ্কারের জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাজ চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে থানা ও সড়ক ছাড়ে পুলিশ সদস্যরা। এরপর থেকে গত তিনদিন যাবৎ শহরে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন এবং আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন। যানজট নিরাসনে ট্রাফিক কার্যক্রমে করতে পেরে আনন্দ পাচ্ছেন বলে জানান। তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।