সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হোসেন তাঁর নানার বাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হোসেন বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় শিশু আলী হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি শুনেছি। দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।