আশাশুনি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির উদ্যোগে ৩ ইউনিয়নে সরেজমিন পরিদর্শণ ও মতবিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ইউনিয়ন ৩টির বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গমন ও মতবিনিময় করা হয়। উপজেলা বিএনপি'র আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামেরর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীদের অংশগ্রহণে আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়ন পরিদর্শন করা হয়। বিভিন্ন স্থানে মতবিনিময়কালে আহ্বায়ক হেদায়েতুল ইসলাম বলেন, দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারো প্রতি কোন গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকা- করলে তা কঠোর হাতে দমন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকা- ঘটতে দেওয়া যাবেনা। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক আবদুল আলিম, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপি'র সদস্য আরিফুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, বড়দল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম আজগার মোড়ল, কাদাকাটি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, সদস্য সচিব ডাক্তার টুকু, সদস্য জহির উদ্দিন, বড়দল ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদ কামরুল হাসান, সদস্য রেজাউল করিম গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল সরদার, সদস্য সাহেব আলী প্রমুখ।