ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার নীরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।