দীর্ঘ ১৪ বছর অপেক্ষার পর পুনরায় অধ্যক্ষ হিসেবে সাতক্ষীরা ল কলেজে যোগদান করলেন ডক্টর রবিউল ইসলাম খান। বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় অধ্যক্ষের যোগদান উপলক্ষে ল কলেজের আয়োজনে, ল স্টুডেন্টস ফোরামের সার্বিক ব্যবস্থাপনায়, ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অধ্যক্ষের বক্তব্যে তিনি বলেন, কলেজে শিক্ষার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থী ও ল স্টুডেন্টস ফোরামের সদস্যদের প্রশ্নের জবাবে বলেন, সাতক্ষীরা ল কলেজ হবে বাংলাদেশের মধ্যে স্মার্ট ল কলেজ। থাকবে লাইব্রেরী, মসজিদ, ল স্টুডেন্টস ফোরামের জন্য রুম ও এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ল কলেজের রুম। আরো বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক মুনির উদ্দীন, শহীদ হাসান বাবু, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি সালাউদ্দীন রানা, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ফিরোজ আলী, হুমায়ুন কবির রায়হান, সপ্না খাতুন, বিথার রবিউল খান প্রমুখ। উপস্থিত ছিলেন, এড. হাসনা হেনা, এড. আলমগীর আশরাফ, এড. সাইদুর রহমান, এড. বায়েজিদ হোসেন রনি, এড. মিজানুর রহমান বাপ্পি, এড. শাহরিয়ার হাসিব, এসএম আসাদুল হক লাভলু, ল স্টুডেন্টস ফোরামের জুবায়ের, মারুফ হাসান, আবুল হাসান, তোফায়েল আমীন, নাজমা খাতুন, জবা, নাহিদ হাসান, সানজিদা ওয়াহিদ, রাহি, কলেজ স্টাফ আবদুল মান্নান, কবির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।প্রসঙ্গত, তিনি ১৪ বছর আগে অধ্যক্ষ হিসেবে সাতক্ষীরা ল কলেজের নিয়োগ প্রাপ্ত হন কিন্তু বিভিন্ন রাজনৈতিক জটিলতায় তাকে ষড়যন্ত্র করে অধ্যক্ষের পদ থেকে দূরে রাখা হয়। এত বছর পরে তিনি সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে আবারও নিজ পদে যোগদান করলেন।