রাজশাহীর বাঘায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) বিকালে বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশের আগে বিজয় মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম।
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক ও যুবদলের সাবেক সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, স্বেচ্ছানেবক দলের নেতা সহিদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন প্রমুখ।
পরে সন্ধ্যায় আবু সাঈদ চাঁদ আড়ানী পৌর বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজ্জাম্মেল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ।