সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে আনন্দ মিছিল করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার সকালে সেনবাগ দক্ষিণ বাজার বিএনপি কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে সমাবেশ করে হাজারো নেতাকর্মী। পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ,, বিএনপি নেতা নুর নবী বাচ্চু ভিপি জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন লিটন,উপজেলা যুবদলের আহ্বায়ক সাহেব উদ্দিন রাসেল, জেলা যুবদলের সঞসভাপতি মহিন উদ্দিন মহিন, পৌর যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানা উল্যাহ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, স্বেচ্ছাসেবক দলের ইমরান হোসেন, শ্রমিক দলের মহিন উদ্দিন,ইমরান হোসেন স্বপন,মজিবুর রহমান, ফখরুল ইসলাম রুবেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় সরকারের পতন ও দীর্ঘ দিন পর দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তিতে উচ্চাস প্রকাশ করে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সেনবাগ পৌর শহর।