বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ায় নগরীতে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এছাড়াও বিএনপির নেতৃবৃন্দরা জনগণের জানমাল রক্ষায় শান্তি-শৃংখলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখের জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়।