আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সরকারি ভাবে বিতরণের জন্য রাখা পানির ট্যাংক পাচারের চেষ্টা স্থানীয়দেন প্রতিরোধের মুখে পন্ড হয়ে গেছে। মঙ্গলবার সকালে পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ থেকে তালিকাভুক্ত সুপেয় পানি সংকটে থাকা পরিবারের মাঝে বিতরনের জন্য পরিষদ চত্বরে রাখা পানির ট্যাংক ঘটনার সময় দুইজন মেম্বর নিজেদের ইচ্ছামত নিয়ে যাওয়ার কাজ করছিলেন। এখবর প্রচার হয়ে গেলে স্থানীয় বিএনপি-জামাতে ইসলামি নেতাকর্মী দ্রুত পরিষদে পৌছে প্রতিরোধের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান, ট্যাংক পাচারের খবর জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্যাংকগুলো বুঝে নিয়ে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। গ্রাম পুলিশ রাতদিন পাহারা দিয়ে ট্যাংক নিরাপদ রাখার ব্যবস্থা করবে।