সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) এনায়েতপুর থানায় হত্যার ঘটনাটি ঘটেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।
পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।