বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের একদফা দাবিতে সারাদেশে দফায় দফায় আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা। আন্দোলনে ব্যপক সহিংসতার ঘটনা ঘটে, সহিংসতাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সারাদেশে অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে সারাদেশে সহিংসতা থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।