আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের সঙ্গে জামায়াত - শিবির ও বিএনপি চক্র দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে, বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হঠানোর দিবাস্বপ্ন দেখছে, দেশের সম্পদ নষ্ট করছে। কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজেদ হোসেন ও সাধারণ সম্পাদক তাহমিদ হোসেন খোকা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিপ্লব রহমান শামিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান হোসেন এবং সাধারণ সম্পাদক ছোট্ট, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।