শোকের মাস আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনা সভাপতি এ কে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াত বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ। শিক্ষার্থীদের ব্যবহার করছে ষড়যন্ত্রকারীরা। এ অবস্থায় আর বসে থাকার সময় নেই। আওয়ামী লীগের পতাকাতলে সকলকে এক হতে হবে।
আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীরা এই দেশকে পাকিস্তান বানাবে। আমরা তা হতে দিতে পারি না। আসুন সকল দ্বিধাবোধ ভুলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন,
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলিমুল ইসলাম লাল্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুর রশিদ প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের আন্দোলন পরিচালনার লক্ষ্যে অধ্যক্ষ আবু আহমেদকে আহ্বায়ক ও সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পদাধিকার বলে সদস্য থাকবেন।