নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজার সাধারণ ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২২ বছর পর ছয়ানী বাজার কমিটির নির্বাচন হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মোট ১৬ পদে ভোট গ্রহণ করা হয়। বিভিন্ন পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। বুধবার সকাল ১০টা থেকে ছয়ানী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ আবুল কালাম ছাতা প্রতীক নিয়ে ২৪৫ ভোট, সহ-সভাপতি পদে মামুন হোসেন সিংহ প্রতীক নিয়ে ২৬০ ভোট, মোহাম্মদ রফিকুল ইসলাম উড়োজাহাজ প্রতিক নিয়ে ২৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ১৬৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল উদ্দিন হরিণ প্রতীক নিয়ে ৩০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন আপেল প্রতীক নিয়ে ২৪৮ ভোট, দপ্তর সম্পাদক পদে আবদুল করিম পান পাতা প্রতিক নিয়ে ৩৩৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর কলম প্রতীক নিয়ে ৩৮৬ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ রুবেল হোসেন মাইক প্রতীক নিয়ে ২১২ ভোট, আইন বিষয়ক সম্পাদক পদে কামরুল হাসান পানির বোতল প্রতীক নিয়ে ৩৬২ ভোট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ আবদুর রশিদ টুপি প্রতীক নিয়ে ৩১০ ভোট, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ ইমাম হোসেন উট পাখি প্রতীক নিয়ে ২৯৭ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ গোলাম রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয় চার জন। মাসুদ ৩৮০ ভোট পেয়ে ১ম, মোঃ মাসুদ ৩০৭ ভোট পেয়ে ২য়, মোঃ মাসুদ আলম ২৮০ ভোট পেয়ে ৩য়, সিরাজ উদ্দিন ২৭৪ ভোট পেয়ে ৪র্থ নির্বাচিত হয়। প্রধান নির্বাচন অফিসারের দায়িত্বে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদ উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। দীর্ঘ ২২ বছর পর ছয়ানি বাজারে সুষ্ঠু সুন্দর ভোট উপহার দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সাধারণ ব্যবসায়ী ও ভোটাররা।