‘ভরবো মাছে মোদের দেশ, হবে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও বুধবার উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সকালে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, পাশর্^ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহার আলী, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, মৎস্যচাষি আঃ মোতালেক মিয়া প্রমুখ। এদিন উপজেলার বড়াল নদে মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্যচাণি, মৎস্যজীবী উপস্থিত ছিলেন।