কুড়িগ্রামের নাগেশ^রীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ এবং পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১০ টায় একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা প্রসাশন স্কুল এ- কলেজের হলরুমে আলোচনাসভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদের সভাপতিত্বে এবং প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিবুল হক খোকন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা খাতুন, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, মাধ্যমিক অফিসার কামরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমপ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু প্রমুখ।