“ভরবো মাছে মোদের দেশ গড়বো র্স্মাট বাংলা দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ইং এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, সফল মৎস চাষীদের মাঝে পুরষ্কার বিতরন ও মৎস অবমুক্ত করণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যডভোকেট বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ প্রান কৃষ্ণ দেবনাথ, উপজেলা মৎস অফিসার বদরুল আলম রানা প্রমুখ।