কুড়িগ্রামের চিলমারীতে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। শিশুর পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার সকালে শিশু কন্যা ফাতেমা (৩) কে বাড়িতে না পাওয়া গেলে পরিবারের লোক জন পাশের বাড়িতে খুজতে থাকে। অবশেষে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটিকে মৃত উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার রশিদুল হকের কন্যা।