আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এবিএম মোস্তাকিম। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম ও জাতীয় মৎস্যজীবি সমিতির রফিকুল ইসলাম মোল্যা। স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা জানান, ২০২২-২৩ অর্থ বছরে দেশে ৪৯.১০ মেঃটন মিঠাপানির মাছ উৎপাদিত হয়েছে। আহরনে যা ২য় স্থান অধিকার করেছে। বদ্ধ জলাশয়ে মাছ আহরনে ৫ম, ইলিশ আহরনে ১ম, তেলাপিয়া আহরনে ৪র্থ স্থান অধিকার করেছে। বাগদা চিংড়ী জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। মোট জিডিপির ২২.২৬ শতাংশ মৎস্য খাতে জিপিপি প্রবৃদ্ধি ২.৮১ শতাংশ। চিংড়ী উৎপাদন হয়েছে ২.৭১ লক্ষ মে টন।