আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজিমুল হককে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রকৌশলী নাজিমুল হককে যশোর জেলার কেশবপুর উপজেলা প্রকৌশলী হিসাবে বদলী করা হয়েছে। বিদায় সংবর্ধনা সভায় সার্ভেয়ার ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী বাপ্পী কুমার দাশ, হিসাব রক্ষক এনামুল হক, হিসাব সহকারী মোখলেছুর রহমান, কার্য সহকারী মশিউর রহমান প্রমুখ। সভায় বিদায়ী প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট, পুস্প স্তবক ও বিভিন্ন উপঢৌকন প্রদান করা হয়।