কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষে অনেকে নিহত হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়েছে ময়মনসিংহের মসজিদগুলোতে।
নগরীর বড় মসজিদে জু’মার নামাজ শেষে এ মোনাজাতে অংশ নেন ময়মনসিংহ-৪- সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুল হক।
মোনাজাতে সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এতে সাধারণ মুসল্লিরা ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।