কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক্টর খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নাগেশ্বরী পৌরসভার বানুরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর চালক আশরাফুল আলম (৫০) ওই এলাকার মৃত এলাহী বকস এর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আশরাফুল আলম ট্রাক্টর নিয়ে বের হয়ে নাগেশ্বরী ফিলিং স্টেশনে গিয়ে ট্রাক্টরে তেল তুলে নিজ এলাকায় জমি চাষ করতে যান। সে সময় ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।