কলারোয়া উপজেলা পরিষদের বার-বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু তাঁর নির্বাচনি এলাকায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন। তাঁর নির্বাচনি এলাকার অতি সাধারণ মানুষ আলোচনা থেকে এ তথ্য উঠে এসেছে। তথ্যমতে সদ্যসমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ইতঃপূর্বে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ সময় যাবৎ কলারোয়া উপজেলা পরিষদের নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে এলাকার সাধারণ মানুষ সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সহ অসংখ্য সমস্যা নিয়ে যখনই তাঁর কাছ ছুটে গিয়েছেন তিনি সাধ্যমত সমাধান করেছেন। এছাড়াও অসহায়-হতদরিদ্রদের জন্য তিনি নিরলস ভাবে কাজ করেছেন। গ্রাম-গন্জের খেটে খাওয়া মানুষের মুখে-মুখে এখন এ কথাগুলো শোনা যায়। হাটে-বাজারে, রাস্তার পাশে, মোড়ের মাথার চায়ের দোকান গুলোতে যেন এ আলোচনা মুখ্য হয়ে উঠেছে। সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা যায়, তিনি অসংখ্য কাঁচা রাস্তাপাকা করন ও ইটের সলিং বসানো কাজ ইতোমধ্যে শেষ করেছেন। মাটি ভরাটের কাজ, মসজিদ, মন্দির সংস্কার, সহ সকল ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহমর্মিতা দেখিয়েছেন সমভাবে। তালাক, বহু বিবাহ, নারি নির্যাতন কে তিনি বহুলাংশে কমিয়েছেন। সামাজিক-পারিবারিক গণ্ডগোল শান্তিপূর্ণ মিমাংসার মাধ্যমে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। গরীব মেধাবী ও নারি শিক্ষার প্রসার ঘটাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল সহ শিক্ষা উপকরণাদি তিনি প্রতি বছরই দিয়ে আসছেন। ভ্যান, রিক্সা, ইজিবাইক নছিমন ট্রলী চালক শ্রমিকদের আর চাঁদা দিতে হয় না। সাধারণ জনতা আবারো আমিনুল ইসলাম লাল্টু ভাই কে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পেরে তাঁরা মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন আর তাঁদের প্রাণ প্রিয় চেয়ারম্যানের জন্য সদা সর্বদা দোয়া ও মঙ্গল কামনা করেন। উপজেলার সাধারণ মানুষের মতে আমিনুল ইসলাম লাল্টুই জনপ্রিয়তায় শীর্ষে।