নোয়াখালীর সদর উপজেলায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার রশীদ কলোনীর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি আয়োজনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।