নীলফামারীর সৈয়দপুরে হার্ডওয়্যার ও রং ব্যবসায়ি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের মুন্সিপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই সভার আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আশরাফ হোসেন। এ সময় বক্তব্য বলেন, সহসভাপতি যথাক্রমে মোঃ আবুল হোসেন,মোঃ আসলাম পারভেজ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ আহমেদ ও মোঃ রাজু হোসেন। সাধারণ সম্পাদক মোঃ আরজু হোসেন। যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন ও মোঃ মাহফুজার রহমান। প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন ও অর্থ সম্পাদক মোঃ খুরশীদ আলমসহ অনেক। সভায় সংগঠনের সভাপতি মোঃ আশরাফ হোসেন বলেন, আমরা সততার সাথে সকলে ব্যবসা করবো। ক্রেতারা কোনভাবে যেন আমাদের কাছ থেকে প্রতারিত না হয় সেদিক খেয়াল রাখতে হবে। ওজনে যেন আমরা কাউকে কম না দেই এবং দামে যেন বেশি না নেই। ক্রেতার সাথে ভাল আচরণ করি। আমরা ছোট ব্যবসায়ি হলেও আমাদের মাধ্যমে মানুষ যেন উপকৃত হয় তা নজরে রাখতে হবে।