সারা দেশে সরকারের বিভিন্ন সেক্টরে অব্যাহত রয়েছে উন্নয়ন। শহরের পাশাপাশি এখন গ্রামের উন্নয়ন হচ্ছে। আর এটির মুল কারিগর হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই বলিষ্ঠ নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্র যেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হচ্ছে তারই ধারাবাহিকতায় সৈয়দপুর উপজেলাও পিছিয়ে নেই।
উন্নত স্মার্ট দেশ গড়ার প্রথম শর্ত হলো জনগনের সেবা সহজীকরনের মাধ্যমে প্রদান করা। সেই সেবা সঠিক ভাবে দেয়ার জন্য সুন্দর কর্মক্ষেত্র আবশ্যিক দরকার।
বর্তমানে সৈয়দপুর উপজেলা পরিষদের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম তলার ছাঁদ ঢালাই কাজ পরিদর্শন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা। এ সময় সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর - ই - আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ অনেকে। পরিদর্শন শেষে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরেন। তিনি বলেন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুর তত্বাবধায়নে চলছে ওই ভবন নির্মাণ কাজ।