বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সাথে শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে তারা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ এর নেতৃত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবদুস সামাদ বাচ্চু, দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, আওয়ামী লীগ নেতা কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।