নীলফামারীর সৈয়দপুরে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায়।
নিহতের পরিবার জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকির পাড়ার মোঃ বেলাল হোসেন এর মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা ওরফে বন্যা (১৭) এর সাথে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার মোঃ হোসেন আলির ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক বাদশা (২৭) এর বিয়ে হয় প্রায় দেড় বছর পুর্বে। বিয়ের পর তাদের সংসারে একটি ১ বছর ৩ মাস বয়সী সন্তান রয়েছে। তার নাম আবু ইসরাক বোরহান।
নিহতের দেবরের স্ত্রী জানায়, দুই দিন থেকে জ¦র ও পাতলা পায়খানা করছিল নিহত গৃহবধু। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে জ¦র বেশী হলে দ্রুত নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে। সেখানে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। পরে ঘটনা স্থান পরিদর্শন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অবস) মোঃ সাইফুল ইসলাম, নীলফামারী সদর সার্কেল মোস্তফা মঞ্জুর, পিপিএম সেবা ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহা আলম। এ ঘটনায় নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা ও দেবর আবু বক্কর সিদ্দিক রাজাকে থানা হেফাজতে নেয়া হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।