“স্মার্ট ভূমি সেবা” নিশ্চিত করনের লক্ষ্যে ভিপি সম্পত্তি ও চান্দিনা ভিটির দ্রুত লিজ নবায়ন এবং অবৈধ ভোগদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতে তাৎক্ষনিক লিজ নবায়ন সেবার উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা ভূমি অফিসের আয়োজনে মাহিলাড়া বাজারে সেবার উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, লিজ নবায়ন সেবার মাধ্যমে সরকারি স্বার্থ যেমন সুরক্ষিত হবে, তেমনি জনসেবার মান উন্নয়ন হবে। পাশাপাশি সরকারি ভূমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রকাশ চন্দ্র বাড়ৈ, সার্ভেয়ার সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।