কলারোয়ায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকদের পরিচিতি ও অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মন্ডল মধু সূধন, হারুন-অর-রশিদ, আশিকুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর নুর ইসলাম মৃধা, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শেখ নুরুল্লাহ, সহকারি শিক্ষক মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা সহকারি শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলা বিভিন্ন সরকারী প্রাইমারী স্কুলের ৩৬ জন সহকারি শিক্ষকদের ফুল দিয়ে অভ্যর্থনা করা হয়। একই সাথে নবনিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষকদের স্কুলের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেয়া হয়।