দিন যতই যাচ্ছে হাওর এলাকার নদীর পাড়ের মানুষের দূর্ভোগ আরো বাড়ছে। পানি যেমন বাড়ছে, তেমনি ভাবে ভাঙ্গনও বাড়ছে। কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর সহ সব কটি উপজেলার হাওরের মানুষের অশান্তিও কম নেই। নিম্ন আয়ের মানুষের কোনো কাজ নেই। তারা খুব কষ্টে দিন যাপন করছে। শ্রমিক শ্রেণির মানুষরা বন্যার সময় কাজ না থাকলে শহরের দিকে মুখ নেয় কারণ চর্তুদিকে পানি আর পানি। নদীর পাড়ের গ্রামের বাড়িতে না থেকে পরিবার পরিজন নিয়ে শহরের দিকে চলে যায়। তাদের পরিবার পরিজন নিয়ে কোনো রকম দিন যাপন করে। এ দিকে বাজিতপুর উপজেলার দিঘীরপাড়ের হাসানপুর, পাড়কচূয়া, মাইজচর ইউনিয়নের বাহেরবাউলি, মাইজচর, নিকলী উপজেলার ছাতিরচর, সিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়ার নিম্নাঞ্চলের বাড়ি গুলো ডুবো ডুবো ভাব। অন্য দিকে এই দুই উপজেলায় গত বছর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৬টি প্রকল্পের ১৬২ কোটি টাকার প্রতি রক্ষা দেওয়ালের জন্য কাজ চললেও আপাতত বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।