আশাশুনি উপজেলার স্বাস্থ্য ব্যবস্থায় অনবদ্য এক সংযোজন হিসাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রতাপনগর ইউনিয়নের রোগিদের সেবার কাজে ব্যবহারের জন্য এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হলো।
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার যে মহান লক্ষ্যে সরকার কাজ করে চলেছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারের বন্ধু প্রতিম হিসেবে কাজ করে যাচ্ছে বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক সংস্থা। তার মধ্যে অন্যতম ইডিএম এবং ইএসডিও সংস্থা।
সংস্থা দুটির বিশেষ সহযোগিতায় প্রতাপনগর ইউনিয়নের জন্য একটি মিনি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা। সংস্থার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানার নিকট এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। এ্যাম্বুলেন্স গ্রহনকালে তিনি তাদের এই অভূতপূর্ব উদ্যোগ আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস দেবে বলে আশা ব্যক্ত করেন।