পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মাওয়া পৌঁছেন তিনি।
সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশের। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু দিয়ে এরইমধ্যে ১ কোটি ২৭ হাজার যানবাহন পারাপার ছাড়িয়েছে। সড়কপথের পাশাপাশি রেলপথেও রাতদিন চলছে ট্রেন। পদ্মা সেতু রেল লিঙ্কের ভাঙ্গা-যশোর অংশের কাজও শেষ হচ্ছে চলতি মাসেই। এই অংশ চালু হলে রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব কমবে প্রায় ১৯৫ কিলোমিটার।
সমাবেশ ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সুধী সমাবেশে অংশ নেবেন কূটনীতিক, রাজনীতিবিদ ও আমলাসহ দেড় হাজারের বেশি মানুষ।