নোয়াখালীর সেনবাগে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হার্টের রোগ, স্টোক জনিত প্যারালাইজড সহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৬ জন অসহায় রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৮লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। আলোচনা শেষে অতিথিবৃন্দ সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যেক রোগীদের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।