আশাশুনি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সড়ক দুর্ঘটনায় আহত বাহবুল হাসনাইন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)। বুধবার (৩ জুলাই) সকাল ৮.১৫ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা বাহবুল গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৯টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোমরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি মারা যান।