কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদীর বাঁধ দখলমুক্ত করতে অভিযান করেছেন উপজেলা প্রশাসন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে মঙ্গলবার (২ জুলাই) বিকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরাগাগলা ভাদাইটারী গিড়াই নদীতে অভিযান চালিয়ে মৎস্য সরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে ৩ টি অবৈধ বাঁধ ও দুইটি খড়া জাল উচ্ছেদ করা হয়। এ সময় আরও তিনটি কারেন্ট জাল পুড়ে ফেলে প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ। এ সময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।