নির্মাণাধীন একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে। মৃত আরিফুর রহমান কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের রবিউল শেখের ছেলে। জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইমেজিং ও ডায়াগনস্টিকের জন্য চারতলা নির্মাণাধীন ভবনের ওয়েল্ডিং হেলপার হিসেবে কাজ করতেন আরিফুর রহমান। শনিবার শেষ বিকেলে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।