বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে বড়দল ইউপি চেয়ারম্যান মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
আশাশুনি বাজার সদর কালী মন্দিরের সভা কক্ষে পুজা উদযাপন পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা শেষে বড়দল ইউনিয়নবাসির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা শুভ কামনা করে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।